অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে পাশের বাড়ির ছাদে ব্যাডমিন্টন খেলতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছেন নিপু বিশ্বাস (১৩) নামের এক স্কুলছাত্র।
গতকাল সকালে উপজেলার বাঘুটিয়া গ্রামের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র বাঘুটিয়া গ্রামের বাসিন্দা।
বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মো. ইয়াহিয়া জানান, তার বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী নিপু বিশ্বাস পাশের বাড়ির ছাদে ব্যাডমিন্টন খেলার জায়গায় বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।
শ্রীধরপুর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার হাবু বিশ্বাস বলেন, স্কুলছাত্র নিপু বিশ্বাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিরোনাম:
- ভূ কম্পনে ভবনে ফাটল, উদ্বিগ্ন স্থানীয়দের প্রতিকার দাবি
- যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত : লাখ টাকা জরিমানা
- যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- শহর অন্ধকার থাকবে না, লাগানো হবে সিসি ক্যামেরা
- নলতা শরীফের অনন্য ইফতারে প্রতিদিন যোগ দেন ৬ হাজার মানুষ
- সাতক্ষীরায় এম.আর. খান শিশু হাসপাতালে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ৬ পদে!
- চৌগাছায় দুই দোকান থেকে ৬ হাজার লিটার জালানি জব্দ
- আন্তর্জাতিক নারী দিবস যশোর সনাকের মানববন্ধন

