বাংলার ভোর প্রতিবেদক
‘নারী ও কন্যা অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সুত্রে গাঁথা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে নারী ও কন্যা শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আয়োজনে শহরের সার্কিট হাউজের সামনে মানববন্ধন করা হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় অংশিজন হিসেবে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. মাসুমা বেগম। আলোচনা করেন সনাক সদস্য অধ্যক্ষ শাহীন ইকবাল, সনাক সহ-সভাপতি অ্যাড. কামরুন্নাহার কণা, অ্যাড. মাহমুদ হাসান বুলু, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, এবং বাপা জাতীয় কমিটির সদস্য শেখ রফিকুল ইসলাম নয়ন। মানববন্ধনে দিবসের ধারণাপত্র পাঠ করেন এসিজি সদস্য সাদিয়া ইসলাম নওরিন।
