Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগর সীমান্ত বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক
  • মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
  • শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
  • নির্বাচনী পরিবেশের ‘টেস্ট ম্যাচ’ গতকাল ঢাকায় দেখা গেছে: হাসনাত আব্দুল্লাহ
  • সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী
  • সবজি, মুরগির স্থিতিশীল বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, সস্তা ডিম
  • ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • ফকিরহাটে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে স্বর্ণালংকার লুট

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

অভয়নগরে একই পরিবারের তিন সদস্যের হাত, পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে রাজকুমার দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজকুমার দত্ত উপজেলার সোনাতলা গ্রামের অসীত দত্তের ছেলে। বুধবার বিকেলে রাজকুমার দত্ত অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন।

রাজকুমার দত্ত জানান, খুলনা জেলার শিরোমনি বাজারে চরকা স্টিল কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত তিনি। মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। বুধবার ভোরে তার স্ত্রী ফোন করে জানান, রাতে বারান্দার গ্রিলের তালা ও দরজা ভেঙে ৩ মুখোশধারী যুবক ঘরে প্রবেশ করে চিৎকার করতে নিষেধ করে। প্রথমে তারা আমার বৃদ্ধ বাবা, মা, স্ত্রীর হাত পা ও মুখ বাঁধে। এরপর দুই জোড়া স্বর্ণের কানের দুল ও গলার চেইন এবং দুই জোড়া গলার টানা, এক জোড়া বালা, একটি আংটিসহ প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে তারা একটি সিফনিডি ৪১ মডেলের মোবাইল ফোন নিয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, লুটকারীরা চলে যাওয়ার পর আমার স্ত্রী তার হাত ও পায়ের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। খবর পেয়ে সকালে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে পরিদর্শন করেন। সবার সঙ্গে আলোচনা করে বুধবার বিকেলে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চুরির ঘটনা। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগর সীমান্ত বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক

ফেব্রুয়ারি ৭, ২০২৬

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.