Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কথিত নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন খোকনসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ।

মামলার তদন্তশেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান। অপর অব্যাহতিপ্রাপ্তরা হলেন, মারুফুল ইসলাম মারুফ, মনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, শফিয়ার রহমান, এম তমাল আহমেদ, আনছারুল হক রানা, মাঞ্জারুল হক খোকন, আমিনুর রহমান মুধু, নাজমুল হোসেন বাবুল, রাজিদুর রহমান সাগর, হাজী আনিছুর রহমান মুকুল, আব্দুস সামাদ আজাদ, একে শরফুদ্দৌলা ছটলু, সৌদ আল রশিদ ড্যানি, মীর মিজান, সাইদুর রহমান, শিমুল হোসেন কুদ্দুস, জাকির হোসেন, রিপন হোসেন বাহাদুর প্রমুখ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে কোতোয়ালি থানা পুলিশ যশোরের সদরের হামিদপুর বাজারের পাশে যশোর-নড়াইল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলো। ওই সময় লিটন ট্রাভেলস ও শিবচর স্টার ডিলাক্সের যাত্রীবাহী বাস চেকপোস্টে থামানোর সংকেত দেয়া হয়। গাড়ির সামনে পুলিশ দেখে দুইটি বাসের ভেতর থেকে অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। তখন দুই বাসে থাকা ৭৮ জনকে আটক এবং তল্লাশি করে ককটেল, পেট্রোল ও লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই আমিনুল ইসলাম আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলার তদন্তকালে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২৪ জনকে আদালতে মাধ্যমে আটক দেখানো হয়েছিলো। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ওই ৯২ জনের অব্যাহতি চেয়ে আদালতে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

অব্যাহতি অমিত আদালত চূড়ান্ত প্রতিবেদন পুলিশ সহনেতাকর্মী সাবু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.