Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে হবে : ভিসি

যবিপ্রবিতে আচরণ ও শিষ্ঠাচার বিষয়ক কর্মশালা সম্পন্ন
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের নিয়ে “ম্যানারস অ্যান্ড ইটিকুয়েট : দ্যা আর্ট অব প্রফেসনাল কার্টেসি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।

সোমবার সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় গ্যালারিতে বিভিন্ন দপ্তরের ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, প্রশিক্ষণ কর্মশালা সকলের জন্য গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ, নীতি-নৈতিকতার উন্নয়ন ঘটে। তিনি সকল কর্মকর্তাদের নিজ নিজ স্থান থেকে দায়িত্বশীলতার সাথে নিজ কাজ সঠিকভাবে করার জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কাজ সঠিকভাবে সম্পন্ন করি তবেই এই কর্মশালা অর্থবহ হবে, বিশ্ববিদ্যালয় তথা দেশের উন্নয়ন হবে। যদি আপনি বিশ্বাসী হন তবে আপনাকে মনে রাখতে হবে যে, আপনার কাজের জবাব আপনাকেই দিতে হবে এবং আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে। এজন্য আমাদেরকে চলার পথে পরিবার, সমাজ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানে যেন আমরা সঠিকভাবে চলতে পারি সেই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের চলার পথকে সহজ, সরল ও সাবলীল করতে হবে। আমাদের কাজকে সহজ করার জন্য আগামীকালের পরিকল্পনা আজই করতে হবে।

কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসাইন শওকত ও যবিপ্রবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কর্মশালায় বিভিন্ন দপ্তরের ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কামরুল ইসলাম।

যবিপ্রবি ভিসি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.