Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত
  • যশোর বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক জব্দ : আটক ২
  • ঈদযাত্রার ১৫ দিনে নিহত ৩৫৮ জন 
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিট নির্বাচন সম্পন্ন
  • শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
  • ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে : অমিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে না। আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে।

সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার পরিকল্পনা কিংবা ভাবনা একমাত্র তার মধ্যেই রয়েছে। রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে।

বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে তা বাস্তবায়ন করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বিএনপির নেই, সেটি জনগণ ভালোভাবে জানে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। রাষ্ট্র এবং সমাজে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে বিএনপি সেই রাজনীতি করে। যে কারণে বিগত ফ্যাসিস্ট আমলে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও ৫ আগস্ট পটপরিবর্তনের পর এই দলের নেতাকর্মীরা প্রতিশোধমূলক কিছু করেনি। বরং তারা ভিন্ন মত ও পথের মানুষকে সুরক্ষা দিয়েছে।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সহ-সভাপতি মীর নূর ইমাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত

মার্চ ৩১, ২০২৬

যশোর বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক জব্দ : আটক ২

মার্চ ৩১, ২০২৬

ঈদযাত্রার ১৫ দিনে নিহত ৩৫৮ জন 

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.