Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আচরণবিধি লংঘন দায় থেকে শাহিন চাকলাদারকে অব্যাহতি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৭, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্বপ্রতিবেদক
শাহীন চাকলাদারকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। একই সাথে তাকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিনের আদালতে হাজির হন যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি শাহীন চাকলাদার । পরে এ আদেশ দেয়া হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে শোকজ করা হয়। যার পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে তার প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটুর মাধ্যমে শোকজের জবাব দেন শাহীন চাকলাদার। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে বিচারক শাহীন চাকলাদারেকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হলে বিচারক সতর্ক করে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে শাহীন চাকলাদারের আইনজীবী রফিকুল ইসলাম পিটু বলেন, শাহীন চাকলাদার আদালতে হাজির হয়ে বিচারকের কাছে শোকজের জবাব দেন। তিনি আরও বলেন, আমরা অনুসন্ধান কমিটিকে বলেছি যে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো।
এদিকে আদালত সূত্র জানায়, শাহীন চাকলাদার হাজির হয়ে বলেন যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত। তিনি আচরণবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন না। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালাবেন বলে মৌখিক ও লিখিতভাবে আদালতে প্রতিশ্রুতি দেন। প্রথমবার এ ধরনের ভুল হওয়ায় আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। একই সাথে সতর্ক থাকার নির্দেশনা দেন।

আচরণবিধি শাহিন চাকলাদার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.