নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ শাহীন চাকলাদালকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।
রোববার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ শোকজ করা হয়।
একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার গত ২৯ নভেম্বর যশোর থেকে শোডাউন করে গাড়ি বহর নিয়ে কেশবপুরে যান এবং সেখানে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নেন। এতে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ছাড়া প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।
শোকজে আরও উল্লেখ করা হয়, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণার আইন নেই। শাহীন চাকলাদার আগে থেকে প্রচারণা শুরু করে সে আইন ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, একইভাবে তিনি ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর পর্যায়ক্রমে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন, সুফলাকাটি ইউনিয়ন ও মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করেছেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন হয়েছে বলে শোকজে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শাহীন চাকলাদার সাংবাদিকদের বলেন, আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে। কেউ নির্বাচনী অনুসন্ধান কমিটিকে ভুল তথ্য দিয়েছে। তিনি বলেন, এখনও নোটিশ পাইনি, পেলে জবাব দেব।
এ বিষয়ে সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা আনিচুর রহমান বলেন, যশোর-৬ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে শোকজ করা হয়েছে শুনেছি। আমাদের কাছে এখনও সংশ্লিষ্ট কোনো পত্র আসেনি।
উল্লেখ্য, শাহীন চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের বর্তমান সংসদ সদস্য। আসন্ন নির্বাচনে তিনি এ আসন থেকেই আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন।
শিরোনাম:
- যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
- যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
- শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
- কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
- জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
- দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
- রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
