Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

আজ যারা ক্ষমতায়, তারা নিজেরাই লোভী, দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যাবাদী : রুমিন ফারহানা

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন ‘রাজনীতিবিদদের অহেতুক গালি দিয়ে কোনো লাভ নেই। আজ যারা ক্ষমতায়, তারা নিজেরাই লোভী, দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যাবাদী। অরাজনৈতিক সরকারের লোকজনকে ফেরেশতা মনে করা হলেও, তাদের পিএসরা যেন ইবলিশ! অথচ অতীতে একজন পিএস-এর জন্য প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে জীবনের শেষ দিনগুলো কালো বিড়ালের তকমা নিয়ে পার করতে হয়েছিল। তখন জনগণ তাকে ক্ষমা করেনি। আর আজ যাদের কোনো পারিবারিক বা সামাজিক পটভূমি নেই, তারা রাষ্ট্রের সুযোগ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’


রুমিন ফারহানা বলেন, বর্তমান অরাজনৈতিক সরকারের উপদেষ্টাদের পিএসরা মাত্র ১০ মাসেই শত শত কোটি টাকা অর্জন করেছেন।


বৃহস্পতিবার (৫ জুন) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘একেকজন উপদেষ্টার পিএস ১০ মাসেই যে হারে অর্থ কামিয়েছে, তা রাজনীতিবিদদের ক্ষেত্রেও ১৫ বছর লাগে। হাসিনার মতো নেতারও এত সময় লেগেছিল। অথচ এই সরকারে থাকা লোকজন তিন-চার মাসেই কোটি কোটি টাকা আয় করে ফেলেছে।’


তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের দিনের শেষে জনগণের কাছে ফিরে যেতে হয়। সেই দায়বোধ তাদের মধ্যে কাজ করে। তারা জানে আজ নয়, কাল হলেও মানুষের মুখোমুখি হতে হবে। কিন্তু উপদেষ্টারা জনবিচ্ছিন্ন। তারা বাংলাদেশে কিছুদিন থাকলেও পরে আমেরিকা, লন্ডন বা সিঙ্গাপুরে চলে যাবে। তাদের ফিরেও আসার প্রয়োজন নেই। তাই তাদের কোনো দায়বদ্ধতাও থাকে না।’


বাজেট ও সমসাময়িক ইস্যু নিয়েও তিনি সরকারকে কড়া সমালোচনা করে বলেন, ‘নতুন নতুন ইস্যু তৈরি করে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা হচ্ছে। এই কৌশল আমাদের অপরিচিত নয়। অতীতেও আমরা এমন পরিস্থিতি দেখেছি। দ্বিতীয় দফার রাজনৈতিক সংলাপে অংশ নেয়ার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কথাবার্তা যতই সুন্দর হোক, তারা কোনো প্রশ্নের জবাব দেন না, কোনো সমাধানও দেন না।’

রুমিন ফারহানা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.