পাইকগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে প্রতিনিধি নির্বাচিত করে উন্নয়নে ভূমিকা রাখুন।

আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে পাইকগাছা-কয়রাবাসীর সেবক হয়ে থাকতে চাই। তিনি সোমবার বিকেলে উপজেলার লস্কর ইউপি’র আলমতলা মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নয়নের স্বার্থে সবাই সবার জায়গায় থেকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে গ্রাম থেকে গ্রামান্তরে জনসাধারণের দ্বারে দ্বারে ভোট প্রার্থনার আহবান জানান।

লস্করের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. করিম গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে ৫ আগস্টের পর বিএনপি দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছে। দল এই অঞ্চলের সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কখনোই এ দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর কোন অন্যায়- অত্যাচার হতে দেবেনা। সকল ধর্মের ভাই-বোনদের বলছি, দেশের ক্রান্তিলগ্নে সামনে থেকে নেতৃত্ব দেয়া স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করুন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি রায়, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, আনারুল কাদির, হাবিবুর রহমান মোল্লা, আজিজ গাইন, মুস্তাকিন বিল্লাহ, হুসাইন জমাদ্দার, রহমান জমাদ্দার, হজরত আলী, হাবিবুল্লাহ, নজরুল গাজী, হোসাইন কুদ্দুস, মুরশিদ আলামিন, রবিউল গাইন, শংকর, আকবর, রবি সানা, আব্দুল হান্নান প্রমুখ।

Share.
Exit mobile version