Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
হোম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২, ২০২৩Updated:ডিসেম্বর ২, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
জয়তী সোসাইটির ৫৪টি সংগঠন নিজ নিজ এলাকায় পক্ষকালব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে শহরের শংকরপুর মুরগি ফার্মগেট সংলগ্ন ইসহাক সড়কে জয়তী সোসাইটি পরিচালিত পরশমনি, তরু ও সুবর্ণ মহিলা উন্নয়ন সংগঠন আয়োজিত মানববন্ধন হয়।
সুবর্ণ মহিলা উন্নয়ন সংগঠনের সিডিসি সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ রোকেয়া পারভীন ডলি। বিশেষ অতিথি ছিলেন শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিমোসা রহমান মিম, যশোর পৌর আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম ও সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সহকারী প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম, ম্যানেজার মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠনসমূহের নারী সদস্যরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পরশমনি মহিলা উন্নয়ন সংগঠনের ব্যবস্থাপক হালিমা খাতুন শিল্পী।
এছাড়া অন্য একটি মানববন্ধন আল-আমীন, আদর্শ, মিতালী ও হৃদয় মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে রেলগেট তেঁতুলতলায় অনুষ্ঠিত হয়। হৃদয় মহিলা উন্নয়ন সংগঠনের ক্যাশিয়ার সেলিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর নাছিমা আক্তার জলি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পুলিশিং ফোরামের সম্পাদক শাহাজাদা নেওয়াজ। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার নূরজাহান আক্তার, সিরিয়া সুলতানা রিনা, এমআইএস কর্মকর্তা উদয়শংকর দত্ত প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
জয়তী সোসাইটি চুড়ামনকাটি শাখার আয়োজনে চুড়ামনকাটি বাজার প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামছুল আলম, সমাজসেবক আবুল হোসেন, ইউপি সদস্য তহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটি কর্মী-কর্মকর্তাসহ বিভিন্ন সংগটনের প্রায় ৩০০ নারী সদস্য। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।
জয়তী সোসাইটি বারীনগর শাখার আয়োজনে সাতমাইল বারীনগর বাজার এ প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষিকা বেবী শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাদেক ও সমাজসেবক আনছার আলী বিশ^াস। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.