বেনাপোল প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আবারো আফিল লিটন’র প্রার্থীর দুই সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে দুই জনকে এ জরিমানা করা হয়।
আচরণবিধি ভঙ্গ করেছেন- নৌকার সমর্থক শিকড়ি গ্রামের জিয়াউর রহমান (৬০) এবং স্বতন্ত্র ট্রাক মার্কা প্রতীকের সমর্থক খলশী গ্রামের মাহবুব রহমান (৩২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পুটখালী ইউনিয়নের শিকড়ি মোড়ে,একই ইউনিয়নের বারপোতা বাজারে প্রতীক আলোকসজ্জাকরণ ও একজন প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করার অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের এ জরিমানা করা হয়।
শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার এক সমর্থককে ও ট্রাক প্রতীকের এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
- উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
- যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
- রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
- মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
- দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ
- জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

