দেবহাটা সংবাদদাতা :

সাতক্ষীরার দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় আয়োজিত  অনুষ্ঠানটি সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ। অনুষ্ঠানে ৭০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা ১ হাজার, বনজ ফলজ ও ফলের চারা ১৯৮০টি এবং জৈব সার ও বাঁশের লাঠি বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।

Share.
Exit mobile version