বিবি প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্রবাসের পিছনে আবারও জন্মেছে গাঁজা গাছ। আজ (শুক্রবার) ছাত্রাবাসের পিছনে পশ্চিম পাশে ৭টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে গত ১৫ জানুয়ারি ১৫টির গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, ‘আমরা এখন গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই দায়িত্বরত মালিকে নির্দেশনা দেয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ জানেন না তিনি। পূর্বের গাঁজা গাছ উদ্ধারের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা জানতে পারবো কেন গাছগুলো জন্মাচ্ছে। এছাড়াও আগামীতে সভা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
- ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
- চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
- যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
- চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

