শার্শা সংবাদদাতা
শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামফগ্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান নিজ গ্রামের দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রি বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, যুবনেতা রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী। ইউনিয়নের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়।

এরপর একই দিনে গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আরও ৬০টি দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রি বিতরণ করা হয়। সেখানে গোগা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম খলিল, ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, মাওলানা আয়ুব আলী, ডা. নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “আমি শুধু জামায়াতের এমপি, বিএনপির এমপি কিংবা কোনো দলের এমপি হয়ে কাজ করতে চাই না।

আমি সাধারণ জনগণের এমপি হিসেবে কাজ করতে চাই। জনগণের খাদেম হয়ে তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

Share.
Exit mobile version