বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা ও দায়রা জজ আদালত আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খানম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট দেবাশিস দাস। তিনি জানান, ফৌজদারি আইনের ৪২৬/৫০০ ধারায় দায়ের করা মামলায় আদালত সাগরের জামিন মঞ্জুর করেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এটি বিচারিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে আটক করা হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ বা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আইনের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, আসহাবুল ইসলাম সাগর শংকরপুরের বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে আটক ছিলেন।

Share.
Exit mobile version