Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাতে-পায়ে আঘাতের চিহ্ন
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরের খোসালপুর সীমান্তের ইছামতী নদী থেকে জুয়েল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোসালপুর সীমান্তের ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। এর আগে বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে নিহত জুয়েলের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিখোঁজের পরদিন সকালে নদীতে জুয়েল রানার মরদেহ দেখতে পেলে বিজিবি ও পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা বলেন, আমার ছেলে সীমান্তে মানুষ পারপারের সাথে জড়িত ছিলেন। বুধবার সকাল ৬টার দিকে ছেলেকে ফোন করে ডেকে নেয়া হয়। এরপর দুপুরে খোসালপুর মাঠের ভূট্টা ক্ষেতের ভিতর থেকে ছেলের ব্যবহারিত জামা-প্যান্ট ও মোবাইল দেখতে পেয়ে ক্ষেত মালিক আমাদেরকে খবর দেন। মাঠে এসে ছেলের জামা-প্যান্ট ও মোবাইল পাওয়া গেলেও অনেক খোঁজাখুজির পরও ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গীরা মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দিয়েছে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.