কালীগঞ্জ প্রতিনিধি
তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ৫৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে। চলতি ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪০ কার্য দিবসে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মিল কেরিয়ারের ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন, বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী শহীদুল করীম।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার মিলটির মাড়াই মৌসুমের উদ্বোধন হবে। ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ হয়ে গেছে। এ বছর ৪০ দিন মিলটি চালু রেখে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে। এছাড়া চলতি বছর চাষীরা আখের মণ প্রতি মূল্য পাবেন ২২০ টাকা। আগামী ২০২৪-২৫ মৌসুমে আরো ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। চাষিদের কথা বিবেচনা করে দিন দিন আখের মূল্য বৃদ্ধি করা হচ্ছে
শিরোনাম:
- সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে যশোরের বোরো চাষে
- পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত
- যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- যশোরে “বাঁচতে শেখা”র উদ্যোগে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন
- যশোরে অবৈধ মজুত ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
- যশোরে আদালত বর্জন আংশিক প্রত্যাহার
- যশোরে অস্ত্র মামলায় গ্রেফতার ২
- বাণিজ্য সহজীকরণে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের

