Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঋণে জর্জরিত কাজী নাবিল আহমেদ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৭, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আয় ও অস্থাবর সম্পত্তি বাড়লেও ঋণে জর্জরিত যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। গত ৫ বছরের তিনি কেবল ব্যবসায়ীক কারণে প্রায় ৩শ’ কোটি টাকার ঋণ নিয়েছেন। যার ফলে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৯ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৬৬১ টাকা। নির্বাচন কমিশনে দেয়া তার একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।
একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছিল ১ কোটি ২৬ লাখ ২০ হাজার ৪২৯ টাকা। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৯৮১ টাকা। নিজের অস্থাবর সম্পত্তি ছিল ২০ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৮৩৯ টাকার, স্ত্রীর ছিল ৬ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৮৭০ টাকা, সন্তানের সঞ্চয়পত্র ছিল ১৭ লাখ ৬৬ হাজার ৯৬৪ টাকা। এছাড়া স্বর্ণ ছিল ৮৮.২০ তোলা। যার মূল্য নির্ধারণ করা হয়নি। সদ্য দাখিলকৃত হলফনামায় দেখা যায় কাজী নাবিলের নিজের অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ১৬৫ টাকায, স্ত্রীর অস্থাবর সম্পাদ বেড়ে হয়েছে ৯ কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪২৭ টাকা ও সন্তানের সঞ্চয়পত্র বেড়ে হয়েছে ৭৪ লাখ ৫৭ হাজার ৩৬৩ টাকা। স্বর্ণ রয়েছে ৮৮.২০ তোলা। তবে তার মূল্য দেয়া হয়নি।
এছাড়া একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় কাজী নাবিলের স্থাবর সম্পত্তি হিসেবে অকৃষি জমি ছিলো ২ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ১০৪ টাকার ও ৪ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৮৬৫ টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট ছিল। স্ত্রীর নামে ছিল ২ কোটি ১০ হাজার ৭৬৩ টাকার একটি বাড়ি ও যৌথ মালিকানায় ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার টাকার সম্পদ। দ্বাদশ নির্বাচনের হলফনামায় নিজের স্থাবর সম্পত্তি কমে দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৩৩৬ টাকায়।
এছাড়া কাজী নাবিল আহমেদ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৬২৬ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ২৯৬ টাকা ঋণ নিয়েছিলেন বলে একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছিলেন। বর্তমানে সে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯১৯ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৬৬১ টাকায়।
সদ্য দেয়া হলফনামা মতে, বিপুল অংকের ঋণে জর্জরিত ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক এ সংসদ সদস্য মাত্র ৫১ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ২২৬ টাকার সম্পদের মালিক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.