বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সুষ্ঠু ও পরিশীলিত একটি নতুন ধারার রাজনীতির চর্চা শুরু হয়েছে। তিনি প্রতিহিংসা ও সংঘাতপূর্ণ রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্রের সৌন্দর্য্যময় পরমতসহিষ্ণু এবং মর্যাদাপূর্ণ রাজনৈতিক পরিবেশের সূচনা করেছেন। সুস্থ এবং নতুন গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ ব্যাহত করতে একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে। রাজনীতির নামে অপরাজনৈতিকদের জনগণ প্রত্যাখ্যান করবে।

অপ্রচার ও শিষ্টাচার বহির্ভুত রাজনীতির প্রতিবাদে যশোর জেলা যুবদল আয়োজিত প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের সিভিল কোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে রেজাউল কবীর পল আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা অপ্রচার ও শিষ্ঠাচার বহির্ভুত রাজনীতির জন্ম দিয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারাই আবার নতুন করে নোংরা রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ক্রমাগত মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং শিষ্ঠাচার বহির্ভুত অপপ্রচারের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু প্রতিবাদের নামে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার মিথ্যা তথ্য ছড়ানো এবং ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা শিষ্ঠাচার লঙ্ঘন করে অপরাজনীতির সাড়ে জড়িত, তাদের হুঁশিয়ার করে বলতে চাই অবিলম্বে সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুন অন্যথায় জনগণ প্রত্যাখ্যান করবে।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানান পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু, শফিকুল ইসলাম শফিক। পরে সিভিল কোার্ট মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি রেলগেট গিয়ে শেষ হয়।

Share.
Exit mobile version