Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
  • যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
  • যশোরে ক্যাফে নূরে পচা খাবার : লাখ টাকা জরিমানা
  • রামপালের ভোজপাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী
  • জীবননগরে গোডাউনে রহস্যজনক আগুন, কোটি টাকার ক্ষতি দাবি
  • কোটচাঁদপুরে তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এ টি এম আজহারের মুক্তির দাবিতে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ

banglarbhoreBy banglarbhoreমে ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিকেল পাঁচটায় যশোর জজ কোর্ট ঈদগার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জজকট মসজিদ মোর থেকে শুরু হয়ে মনিহার এগিয়ে শেষ হয়।

সমাবেশে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখার সমালোচনা করেছেন দলের জেলা সহকারী সেক্রেটারি গেলাম কুদ্দুস। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।

সহকারী সেক্রেটারি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অসংখ্যবার জেল কেটেছেন এটিএম আজহার। তিনি ১৩ বছরের অধিককাল কারাগারে বন্দি। এভাবে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছে। জামায়াত ইসলামী অন্যায় ও অবিচারের কাছে মাথানত করবে না। ন্যায়বিচারের জন্য ৫ আগস্টে ছাত্রজনতা রক্ত দিয়েছে। আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। ৪৮ ঘন্টার ভেতর জননেতা এটিএম আজহারকে মুক্তি দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। সমাবেশে সভাপতিত্ব করেন শিবিরের শহর সভাপতি ইব্রাহিম হোসেন।

উল্লেখ্য, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এটিএম আজহার।

ছাত্রশিবিরের বিক্ষোভ যশোরে ছাত্রশিবিরের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন

মার্চ ২৫, ২০২৬

যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.