বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোর ওরিয়েন্ট সুপার শপের কেনাকাটার ওপর লাকি কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত এবং বিজয়ীদের পুরস্কার প্রদন করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির জেল রোড শাখায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, ওরিয়েন্ট সুপার শপের সত্ত্বাধিকারী ও যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যুগ্ম-সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।
ঈদে ওরিয়েন্ট সুপার শপে ১৪৯৯ টাকার ওপর কেনাকাটায় লাকি কুপন দেয়া হয়। এর মধ্যে ২০ জন বিজয়ী নির্বাচন করা হয়। যার প্রথম পুরস্কার ছিল সুজুকি জিক্সার ব্র্যান্ডের একটি নতুন মোটরসাইকেল।
র্যাফেল ড্র’র ফলাফল- ১ম-১৬২০৮, ২য়-১৭৮০০, ৩য়-৬৪৫৪, ৪র্থ-৪১১৩, ৫ম-৬৭৯০, ৬ষ্ঠ-৫৬০৬,৭ম-৫৬১৮, ৮ম-৩৬২৭, ৯ম-৩১৫৪,১০ম-৬৬১২, ১১তম-৩৪৯৯, ১২তম-৪৮৮৭, ১৩তম-১৫২৬৩, ১৪তম-১৯১, ১৫তম ২৮৫৩, ১৬-তম ২২৯৩৩, ১৭ তম ১৭৮৬০, ১৮তম ৫৫৮০, ১৯ তম ১৩১৪৬ এবং ২০তম ১৭৭৯৬।
বিজয়ীদের আগামী সাত দিনের মধ্যে উপযুক্ত প্রমাণসহ ওরিয়েন্ট সুপার শপের জেল রোড শাখা থেকে পুরস্কার গ্রহণের জন্য বলা হয়েছে।

