Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কথা রেখেছেন চিত্রা মডেল কলেজ সভাপতি শামীম

# নির্মিত হচ্ছে নতুন অ্যাকাডেমিক ভবন
banglarbhoreBy banglarbhoreজুলাই ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা

কথা দিয়ে কথা রেখেছেন যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার। গত তিন মাস আগে অভিভাবক ও সুধীজনদের মিলনমেলা অনুষ্ঠানে বলেছিলেন, কলেজের অবকাঠামো ও শিক্ষার উন্নয়নে মিলেমিশে কাজ করবেন। সেই কথা রেখেছেন, বিশেষ কিছুও করেছেন।

দীর্ঘ প্রতিক্ষার পর নবাগত এ সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় কলেজে অ্যাকাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ ভবন তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। গত ১৭ জুলাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। তিনি বলেন, ‘এটি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য খুশির খবর।’

কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বয়োবৃদ্ধ নজরুল ইসলাম খান বলেন, ‘কত লোকই গেল, কেউই কথা রাখেনি। কিন্তু কথা রেখেছে শামীম। নানা সংকটে জর্জরিত কলেজটির দায়িত্ব নিয়ে গত ৩ মাসে একের পর এক সবাইকে চমকে দিয়ে চলেছে। ব্যক্তিগতভাবে প্রথমে ৭ লাখ টাকা এবং পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান দেয় শামীম।’

শালিখার সীমাখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দীন বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো গত ৯ জুন পুনর্মিলনী উৎসবের আয়োজন করে। জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবসহ প্রাক্তন হাজারখানেক শিক্ষার্থী। কলেজের সামগ্রিক উন্নয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীমের স্বদিচ্ছা ও সাহস আমাদের আশার আলো দেখাচ্ছে।’

২০০৩ সালে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়ায় চিত্রা মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়। নানা সংকট পেরিয়ে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম হয়েছে যশোর-মাগুরা সীমান্তে অবস্থিত এ প্রতিষ্ঠানটি। এখন শিক্ষার্থী সংখ্যা দুইশ’র বেশি।

সভাপতি শামীম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.