Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
  • ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
  • কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • যশোরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কপিলমুনি সংবাদদাতা

পাইকগাছা উপজেলার কপিলমুনি ২৯ থেকে ৩১ মার্চ তিন দিনব্যাপি দ্বন্দ্ব ও সংবেদনশীল এইচআরবিএ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবি, সোম ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এনজিও সংস্থা বারসিকের এনগেজ প্রজেক্ট ও সুশীল সমাজের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রকল্পের হরিঢালী ও কপিলমুনি ইউনিয়ন গ্রাম সুশীল সমাজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জন অংশগ্রহণ করেন।

প্রকল্প সমন্বয়কারী প্রধান প্রশিক্ষক মাহাবুবুর রহমান, সহ প্রশিক্ষক এরিয়া কর্মকর্তা বাবলু জোয়ারদার ও ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় কপিলমুনি ইউনিয়ন সিএসও সভাপতি আফরোজা বেগম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু এবং হরিঢালী ইউনিয়ন সিএসও সভাপতি সুমি আক্তার ও সাধারণ সম্পাদক কোমল দাশ ও ২ ইউনিয়নে ৮টি গ্রামের সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার, ক্ষমতা, মৌলিক অধিকার, বৈষম্য ও পরিবেশ পরিবর্তনের বিষয় প্রশিক্ষণ ও মূল্যায়ন করা হয়। সমাপনী বক্তব্য দেন মহানন্দ অধিকারী মিন্টু, আফরোজা বেগম, মধু বিশ্বাস ও প্রাণ কৃষ্ণ দাশ।

উল্লেখ্য, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে “এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ) চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের কার্যক্রম অনুযায়ী কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের ৮টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদেরকে নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়।

এইচআরবিএ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

মার্চ ৩১, ২০২৬

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.