Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপিলমুনিতে জমি দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনি সিটি প্রেসক্লাবে জমি সংক্রান্ত বিষয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শিবপদ পাল বলেন, পিতার মৃত্যুর পর ওয়ারেশসূত্রে পাওয়া নাছিরপুর মৌজার চার শতক জমি আমার সহোদর জবরদখলের চেষ্টা করে আসছে। ডোবা এই জমিটি আমি অনেক খর করে ভরাট করেছি। কিন্তু গত ১৩ মার্চ সকালে আমার ভাই পরিতোষ পাল, তার স্ত্রী মিনা পাল ও পুত্র মিঠুন পাল ওই জি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি দেয়। ওই ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তারপর থেকে পরিতোষ পাল ও তার সন্তান আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে আসছে। এ ঘটনায় মৌখিকভাবে স্থানীয় ইউপি সদস্য রবীন অধিকারীকে জানালে তিনি গত ২০ এপ্রিল গ্রাম পুলিশের মারফতে শান্তিপূর্ণ অবস্থানের জন্য এবং পরিতোষ পালকে জবর দখল থেকে বিরত থাকার জন্য বলেন। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয় দেশিয় অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যায় উদ্যত হয় এবং পরিষদের গ্রাম পুলিশ সদস্যদেরকে তাড়িয়ে দেয়।

এ অবস্থায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে থানা পুলিশ প্রশাসনসহ উর্ধতনদের সহযোগিতা কামনা করেছেন নিজের ও পরিবারের জানমাল রক্ষায়।
এ ব্যাপারে অভিযুক্ত পরিতোষ পালকে ফোন করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.