মণিরামপুর (যশোর) প্রতিনিধি
কবুতর চুরির ঘটনায় ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে বিপাকে পড়েছেন উপজেলার ঝাঁপা গ্রামের জামাত আলী। গত সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে তিনি এ অভিযোগ করেন।
জামাত আলী জানান, রোববার রাতে ঝাঁপা গ্রামের ছয় বাড়ি থেকে প্রায় ৩৭ টি কবুতর চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জামাত আলীর ১৭ টি, ইসমাইল হোসেনের ৬ টি, জামাল উদ্দিনের ১০ টি, তাজউদ্দিন ২ টি এবং শামছুরের ২ টি কবুতর ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সোমবার দুপুরে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ করেন তিনি। ওই দিন বিকালে পুলিশ হায়াতপুর গ্রামের কবুতর ব্যবসায়ী মাসুদের কাছ থেকে ১০ টি কবুতর উদ্ধার করে।
জামাত আলীর অভিযোগ, চুরির ঘটনায় ফাঁড়িতে অভিযোগ করায় জড়িতরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি মণিরামপুর থানায় মামলা করবেন।
ঝাঁপা ফাঁড়ির ইনচার্জ সনজিৎ বলেন, কবুতর চুরির বিষয়ে জামাত আলী আমাদেরকে অবহিত করেন। পরে পুলিশ ১১টি কবুতর উদ্ধার করেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম:
- প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ
- যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
- যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
- চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
- ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
- যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
- যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
- শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

