Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনে (কালিগঞ্জ-আশাশুনি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম।

বৃহস্পতিবার বেলা দেড়টায় কালিগঞ্জের নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত ডা. শহিদুল আলমের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপি’র ত্যাগী নেতা গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল  আলম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করলেও দুই একটি রাজনৈতিক দল এটাকে বাধাগ্রস্ত করার পায়তারা চালাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশ যাতে গণতান্ত্রিক ধারায় ফিরতে পারে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সম্মৃদ্ধিশীল দেশ গড়া যায় সে ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীসহ দেশের সকল সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, সদস্য শেখ শরিফুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার এসএম বিপ্লব হোসাইন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক লতিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর্জা ইয়াসিন আলী, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহরিয়ার জামান, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. বাপ্পি হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক আওছাফুর রহমান, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম আকরাম, সদস্য সচিব সবুজ হোসেন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম পারভেজ, সদস্য সচিব অলিদ হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন প্রমুখ।

কালিগঞ্জ গণমাধ্যমকর্মী ডা.শহিদুল আলম মতবিনিময়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.