Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে পবিস’র দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় সিনিয়র সাংবাদিক আরাফাত আলীসহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে মামলা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমানের করা মামলা প্রত্যাহার ও গ্রাহক সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

সোমবার সকালে মুন্সী আব্দুর রশিদ মুকুলের সভাপতিত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় ঘণ্টাব্যাপি বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজীব, মৌতলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগের সদস্য শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্যাহ রুবেল, মৌতলা বাজার সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউপির সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও ভুক্তভোগী এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোন ও কৃষ্ণনগর সাব-জোনের কর্মকর্তা ও কর্মচারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে এ এলাকার সাধারণ মানুষ। তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচাতিা ও ঘুষ বাণিজ্যের কারণে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, কালিগঞ্জ জোনের ডিজিএম ও এজিএম, কৃষ্ণনগর সাব জোনের এজিএম তাদের মাঠ পর্যায়ের কর্মচারিদের সঠিকভাবে পরিচালনার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিতের পরিবর্তে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিয়ে বিদ্যুৎ সেক্টরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।

বক্তারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

মৌতলা বাজারের ব্যবসায়ী, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ

মার্চ ১১, ২০২৬

যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.