Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদ দাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমের নির্বাচনী জনসভা সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূধনপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশা ও দল মতের বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল বলেন, দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। আমার মনোনয়নের জন্য সাধারণ নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। তাদের দাবিদাওয়া যখন মূল্যায়ন হলো না তখন তারা মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে এবং সে সময় যে অবিচার হয়েছিল তার প্রেক্ষিতে আপনারা বলেছিলেন স্বতন্ত্র নির্বাচন করতে।

তিনি আরও বলেন, আজকে আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য। সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য, আমাদের সম্মান পুনরুদ্ধারের জন্য, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোানেরা যে নিরাপত্তাহীনতায় ভোগে সে জায়গা থেকে তাদেরকে নিরাপত্তা দিতে ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য আজকের এ সমাবেশ। এককভাবে বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী কোনোকিছু অর্জন করতে পারে না। তাই আমরা যদি এক থাকতে পারি এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য একসাথে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় সুনিশ্চিত হবে। সকল প্রলোভন ও ভয়-ভীতি থেকে মুক্ত থেকে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল প্রতীককে বিজয়ী করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন, সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফির উদ্দীন সবুজের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় ভোটার সালমা পারভীন, বৃদ্ধা রাবেয়া খাতুন, বৃদ্ধ আফসার আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, বিএনপি নেতা আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার মীর আনোয়ারুল ইসলাম আকুল, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.