Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে কৃষি ব্যাংক ভবনে আগুন স্কুল শিক্ষিকা আহত

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহে কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুনে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। আগুনে কৃষি ব্যাংকেকর কোন ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানান, বিকেলে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় তড়িঘড়ি করে চারতলা থেকে নিচে নামতে গিয়ে কালীগঞ্জ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোমা ব্যানার্জির মুখমণ্ডল ও হাত পা পুড়ে যায়।

কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ আগুন লাগার ও আহত হওয়ার বিষযটি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সম্পা মোদক জানান, আগুনে পুড়ে আহত শিক্ষিকার হাত পা ও মুখ মন্ডল পুড়ে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোরে ও পরে খুলনাতে রেফার করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.