সাকিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি
আজ (রোববার) সকালে শহরের ভূষণ স্কুল রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথি থেকে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জে ইউনির্ভাসিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (উষা)’র উদ্যোগে প্রায় ২শ’ অস্বচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সরকারি এম ইউ কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ মন্ডল, এ এন্ড এফ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালী, মাসুদ সাজ্জাত, আলাউদ্দিন বিশ^াস, সাংস্কৃতিক সম্পাদক অমলেন্দু লাল সাধন, সদস্য মোস্তফা মোরশেদ তোতা, শাহরিয়ার লিমন ও উত্তম কুমার প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক জানান, প্রতিবছরই সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবার প্রায় দুই শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
শিরোনাম:
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

