Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

কুড়িগ্রামে ধরলার তীব্র ভাঙনে বসতভিটা হারিয়েছে দুইশ’ পরিবার

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে ধরলা নদীর চলমান তীব্র ভাঙনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে দেখা গেছে, উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ খুদিরকুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বৃহস্পতিবার রাতে সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার ৩ দিন পর খুদির কুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বিলীন হয়ে গেল।


এতে করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেলদার, জাকির হোসেন, শাহানুর, নুর আলম, রতন, মিজানুর রহমান, আমিনুলসহ স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের ভাঙনে প্রায় ২ শত পরিবারের বসতভিটা, কয়েক’শ একর আবাদি জমি, পারিবারিক কবরস্থান বিলীন হয়েছে। অনেকে নিরাপদ স্থানে যাচ্ছেন। ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় বাঙন রোধ ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বর্তমান ভাঙ্গনের সম্মুখীন খুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়সহ শত শত বসত বাড়ি ও আবাদি জমি। এ ব্যাপারে বৃহস্পতিবার উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান বেগমগঞ্জে ভাঙ্গন কবলিত এলাকায় সবসময় খোঁজ খবর নেয়া হচ্ছে। এবং আমাদের লোক পাঠাচ্ছি সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা যায় তা আমি ইনশাআল্লাহ করব ও করে যাচ্ছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, সব সময় খবর নিচ্ছি। ভাঙ্গন রোধে সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলানোর কাজ চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.