Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুল পাড়তে নিষেধ করায় তিনজনকে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৪Updated:জানুয়ারি ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে কুল পাড়তে নিষেধ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ষষ্ঠীতলাপাড়ায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নুজহাত নাদিয়া স্মৃতি এ ঘটনায় চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। বাদী ওই এলাকার আজিজুল ইসলাম বাবুলের স্ত্রী। আসামিরা হলো, একই এলাকার রনি, সুমন, মিলন হোসেন এবং রাব্বি।
বাদী মামলায় জানিয়েছেন, আসামিরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সব সময় ধারালো চাকুসহ বিভিন্ন ধরণের অস্ত্র সাথে নিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আসামিরা বাদীর বাড়ির মধ্যে পানির মটরের উপর দাঁড়িয়ে গাছ থেকে কুল বরই পাড়তে থাকে। পানির মটরের উপর দাঁড়িয়ে কুল পাড়তে নিষেধ করায় তারা বাদীর উপর ক্ষিপ্ত হয়। একপর্যায় বাদীকে গালিগালাজ এবং মারপিট করে। এ সময় ঘর থেকে বাদীর ছেলে আরাফাত ইসলাম ও তার ভাই তাসনীম রাহাত সাদ এগিয়ে আসে। কিন্তু আসামিরা সাদ ও আরাফাতকে ছুরিকাঘাত করে। বাদী ঠেকাতে গেলে তাকে আবারও মারপিটের পর শ্লীলতাহানী ঘটায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই এই ঘটনায় থানায় মামলা করা হয়। কিন্তু একদিন পার হলেও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
বাদী স্মৃতি আরো জানিয়েছেন, বর্তমানে তার ছেলে আরাফাদের অবস্থা বেশি ভাল নয়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইবনে খালিদ হোসেন বলেছেন, আসামি আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.