Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষি ও বিনোদনের মেলবন্ধন : যশোর ও ঝিকরগাছায় ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
৩৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এবং সরকার অনুমোদিত ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস লিমিটেড’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর শহরের পিটিআই মসজিদের সামনে প্রকল্প কার্যালয়ে কৃষিনির্ভর অর্থনীতি ও আধুনিক অবকাশ যাপনের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্পটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোরের সাথী যশোরের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, প্রকল্পের কর্মকর্তা শাহাজাদ হোসেন, এস আব্দুর রব, সোহেল হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ প্রকল্প কেবল কৃষি উৎপাদন নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রকৃতির মাঝে আধুনিক বিনোদনের সুযোগ সৃষ্টিতে এক অনুকরণীয় মডেল হবে।

১ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষ এই প্রকল্পের ১ শতাংশ জমির সাফ কবলা মালিকানা এবং লাভজনক খামার ও ১০ কক্ষবিশিষ্ট রিসোর্টের যৌথ অংশিদারিত্ব লাভ করতে পারবেন। আধুনিক পদ্ধতিতে ধান, পেঁপে, কলা, সবজি চাষ এবং গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছ চাষ। প্রকৃতির মাঝে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রিসোর্ট যা শেয়ার মালিকদের জন্য বিশেষ সার্ভিস চার্জে উন্মুক্ত থাকবে।

বক্তারা আরও জানান, এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কেবল জমির মূল্য বৃদ্ধি নয়, বরং বিনিয়োগকারীরা নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব একটি গ্রামীণ জীবনযাত্রার সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নদলী ইউনিয়নের হালদহের ইছামতি পদ্ম বিল এলাকায় ৩৫ বিঘা জমির উপর সমন্বিত এই খামারটি গড়ে উঠছে। যার প্রাথমিক শেয়ার সংখ্যা মাত্র চারশত।

উদ্বোধন কৃষি ঝিকরগাছা বিনোদন যশোর স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.