কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের মনিরুল ইসলাম মনির শেখ (৪৫) ও দেয়ানা গ্রামের আল আমিন শেখ (৪০)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মনিরুল ইসলাম মনির শেখ ও আল আমিন শেখকে আটক করে কেশবপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা হয়েছে।সোমবার সকালে গরু চুরির মামলায় গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। এ উপজেলার প্রতিটি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপরাধ রুখতে থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
শিরোনাম:
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
- ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
- পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
- শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
- যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
- শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
- যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর

