বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে বিজিবির অভিযানে ৩ হাজার ৯শ’ দশ পিস ইয়াবা ও ২ বোতল কোরেক্স সিরাফসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রীজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক মামুন সাতক্ষীরা জেলার ধানখালী পূর্ব মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা।
এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়। আটক মালামালের বাজার মূল্য ১৫ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক বার্তায় জানান, বৃহস্পতিবার যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রীজের ওপর এক ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার বিজিবির একটি বিশেষ টিম।
এসময় তার কাছে থাকা একটি মটরসাইকেল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে একটি মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
