আয়ুব খান, কেশবপুর (পৌর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেনের কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(সোমবার) বিকেলে কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর পরিচালনা কমিটির আয়োজনে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচনোত্তর পরিচালনা কমিটির সদস্য সচিব গৌতম রায়ের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সিদ্দিকুর রহমান,
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, উপজেলা নাগরিক সমাজের সভাপতি এডভোকেট আবু বকর সিদ্দিক, শিক্ষক এনামুল হক কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

