কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ও বিকেলে কেশবপুর শহরের বড় কাঁচা বাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। এ সময় বড় বাজারে পেঁয়াজ ব্যবসায়ী জিয়াউর রহমান কে ৪ হাজার টাকা ও হাসান কবিরকে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন কেশবপুর থানার এসআই হাসানসহ থানার পুলিশ।
শিরোনাম:
- যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
- ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
- রামপালে খুনের রাজনীতির স্থান হবে না : কাজী জাহিদুল ইসলাম
- সাফ ফুটবলে কৃতি আশিকুরকে কোটচাঁদপুরে সংবর্ধনা
- পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল সহস্রাধিক মানুষ
- অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
- কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত
- প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

