কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে শত্রুতা জেরে ক্ষেতের এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামে বৃদ্ধ কৃষক মধুসূদন মন্ডল (৬৫) তার ১২ শতক জমিতে বাণিজ্যিকভাবে বাঁধা কপির চাষ করেন। বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা শত্রুতা করে প্রায় এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দেয়। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ওই কৃষক একজন সরল সোজা মানুষ তার সাথে এলাকায় কারোর শত্রুতা নেই। সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা এ প্রতিনিধিকে বলেন, কে বা কারা শত্রুতা করে বৃদ্ধ কৃষকের ক্ষেতের কপি কেটে নষ্ট করে দিয়েছে। প্রতিবছর ওই মাঠে কারোর না কারোর ক্ষেতের ফসল এই ভাবে নষ্ট করে হয়। অনেক চেষ্টা করেও এই চক্রকে ধরা যাচ্ছে না।
এ ব্যাপারে কেশবপুর থানায় ডিউটি অফিসার এস আই আবুল হোসেন বলেন, বাঁধা কপির ক্ষেত কেটে নষ্ট করে দেয়ায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে যা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

