কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে হামিদা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়ংগা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হামিদা খাতুন বড়ংগা গ্রামের বাসিন্দা শাহিনুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির বৈদ্যুতিক সংযোগে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটলে হামিদা খাতুন দগ্ধ হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, হামিদা খাতুনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (বার্ন ইউনিট) রেফার করা হয়েছে। এ ঘটনার পর থেকে হামিদা খাতুনের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Share.
Exit mobile version