Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে সমিতির নামে গ্রাহকদের সাথে প্রতারণা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের গ্রাহকরা সঞ্চয়কৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছেন।
গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে ওই সমিতির প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী গ্রাহক মানববন্ধনে অংশ নেন। ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারকচক্র প্রতারণার মাধ্যমে এলাকার শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের দেবদাস চক্রবর্তী, বিলাস দাস, রকি মল্লিক, অমিত দাস ও সুব্রত বিশ্বাস গত ২০১৫ সালে ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামে স্থানীয় গৌরিঘোনা বাজারে একটি সাইন বোর্ড ঝুলিয়ে ভুয়া সমবায় সমিতি গঠন করে। ওই সময় সমিতির কর্মকর্তারা স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে বাৎসরিক শতকারা দুই টাকা হারে লাভ দেয়ার কথা বলে (ডিপিএস) সঞ্চয় প্রকল্পের নামে এলাকার প্রায় শতাধিক গরীব-অসহায় পরিবারকে বিভিন্ন প্রলোভনে প্রতিমাসে পাঁচশ’ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা জমা নেন। ২০১৫ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদি তারা গ্রাহকদের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর মেয়াদ শেষে গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত চাইলে সমিতির কর্মকর্তারা নানা টালবাহানা শুরু করে। পরবর্তীতে গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত পেতে ওই সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায়, অবশেষে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা গতকাল সকালে প্রতারকদের বিচার চেয়ে কেশবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে সমিতির ভুক্তভোগী গ্রাহক তাপস বিশ্বাস, সুশান্ত দাস, মুকুন্দ মল্লিক, জয়ন্তি মল্লিক, স্বপ্না মল্লিকসহ ২১ জন গ্রাহক স্বাক্ষর করেছেন। ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধনের বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন বলেন, উপজেলার গৌরিঘোনা বাজারে ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোন রেজিস্ট্রেশন নেই। যেকোন সমিতির ঋণ কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই মাইক্রোক্রেডিট রেগুলেটার অথরিটি কর্তৃক অনুমোদন নিতে হয়। উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন বলেন, ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নিবন্ধন অনেক আগেই বাতিল হয়েছে। সমবায় আইন অনুযায়ী সমিতির কার্যক্রম পরিচালনা না করায় ওই সমিতির রেজিস্ট্রেশন বাতিল করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ওই সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.