Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে ছাত্র রাজনীতি বন্ধ

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা

যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ ও বহিরাগতদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম ও আইডি কার্ড পরে শিক্ষার্থীদের কলেজে আসতে বলা হয়েছে। বৃহ¯পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান।

জানা গেছে, বুধবার কলেজ প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের ভেতর বাগবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বহিরাগতরাও কলেজে হাজির হয়। ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্র রাজনীতি বন্ধ ও কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া কলেজে শান্তি শৃঙ্খলা ফেরাতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বায়ক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক এনায়েত হোসেন এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আব্দুল হান্নানকে সদস্য করা হয়েছে। আগামী রোববারের ভেতর এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী বলেন, উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের নিয়ে বসে তাদের ভেতর সৃষ্ট সমস্যা নিরসন করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান বলেন, কলেজে শান্তি শৃঙ্খলা ফেরাতে ও শিক্ষার্থীদের গন্ডগোলের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই ব্যবস্থা নেয়া হবে। তবে অনির্দিষ্টকালের জন্য কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ও কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ সম্বলিত ব্যানার সোমবার ক্যা¤পাসে টাঙিয়ে দেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.