কোটচাঁদপুর সংবাদদাতা
জাতিসংঘ ঘোষিত মানুষের অধিকার বাস্তবায়নের প্রত্যয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘অধিকার বাস্তবায়ন ফাউণ্ডেশন’ উপজেলা কমিটির ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার স্থানীয় পৌর পাঠাগার (এমএ ওয়াদুদ স্মৃতি মিলনায়তন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার সায়েম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল এবং অধিকার বাস্তবায়ন ফাউণ্ডেশনের কেন্দ্রীয় পরিচালক আলমগীর হোসাইন। কমিটিতে সভাপতি করা হয়েছে জাহাঙ্গীর আলমকে, সহ-সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোস্তাফিজুর রহমান আপেলকে।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হোসেন এবং অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) আব্দুল হামিদ তুহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুস্তম আলী, তথ্য ও গবেষণা সম্পাদক পারভেজ রানা বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিমসা খান, সমাজকল্যাণ সম্পাদক শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান বাবু এবং স্বাস্থ্য ও পুনর্বাসন সম্পাদক ডা. এনামুলসহ মোট ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Share.
Exit mobile version