Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ
  • যুদ্ধের কালো ছায়া : মানবতার অশ্রু
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে ঢাক ডোল বাজিয়ে জমির দখল দিলেন আদালত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরে দীর্ঘ ২৯ বছর মামলা চালিয়ে উচ্চ আদালতের রায়ে ঢাক ডোল বাজিয়ে দখলমুক্ত হল পৌর এলাকার আনসার আলীর বেদখল হওয়া জমি। আনসার আলী পৌর এলাকার দুধসারা দেশ পাড়ার বাসিন্দা।
শনিবার সকালে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের নাজির একেএম সাইফুল ইসলাম আদালতের আদেশ বাস্তবায়ন করেন।
ভুক্তভোগী আনসার আলী বলেন, ১৯৮৫ সালে সরকারকে বিবাদি করে আদালতে মামলা করেছিলাম। ওই মামলা চলার সময় ১৯৯৫ সালের দিকে ৫ শতক জমি দিয়েছিলাম সাদেক আলীকে বসবাসের জন্য। পরে তারা আমার আরো ১০ শতক জমি দখল করে নেন। বেশ কয়েক বছর বসবাসের পর জায়গা ছেড়ে দিতে বললে তারা আমার নামে থানায় ও আদালতে একাধিক মামলা করেন।
এরপর আমি কোন উপায় না পেয়ে জমি ফেরত পেতে ও দখলমুক্ত করতে আদালতে মামলা করেছিলাম। সে থেকে তাদের সঙ্গে আদালতে মামলা চলছিল। সম্প্রতি আদালত থেকে ওই মামলার রায় আসে আমার পক্ষে। সেই রায়ের প্রেক্ষিতে শনিবার সকালে আদালত থেকে এসে জমি দখল মুক্ত করে দেন। জেলা দায়রা জজ আদালতের নাজির একেএম সাইফুল ইসলাম বলেন, সাদেক আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছিল। সেই মামলায় সম্প্রতি রায় পান আনসার আলী। আমি আদালতে সেই আদেশ বাস্তবায়ন করতে এসেছি। এদিকে ঢাক ডোল বাজিয়ে জমি দখলের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ জমি দখল মুক্ত কার্যক্রম দেখতে ভিড় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক জাকির হোসেন। কোটচাঁদপুর মডেল থানার পিএসআই আলামিন হোসেনসহ পুলিশের একটি চৌকস দল ।

কোটচাঁদপুরে ঢাক ডোল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ

মার্চ ৩, ২০২৬

যুদ্ধের কালো ছায়া : মানবতার অশ্রু

মার্চ ৩, ২০২৬

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.