কোটচাঁদপুর সংবাদদাতা
মধ্যপ্রাচের যুদ্ধকালীন সময়ে তিব্র তেল সংকটে যখন দিশেহারা সর্বসাধারণ। দুইশত টাকার তেলের জন্য দুই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে তেল। এমনকি তেল পাম্পের কর্মচারীদের উপর হামলার ঘটনাও ঘটছে।
এ অবস্থায় তেল বিতরণকালে পুলিশের উপস্থিতি নিশ্চিত করাসহ পাম্পে শৃঙ্খলা ফেরাতে বুধবার সকালে কোটচাঁদপুর টোটন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারা অনুযায়ী মোটরসাইকেলের কাগজ পত্র ও হেলমেট না থাকার অপরাধে ৬ জন মোটরসাইকেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তেলের অপচয়রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে তেল ক্রেতাগণকে পাম্প থেকে তেল সংগ্রহের সময় মোটর সাইকেলের কাগজ ও হেলমেট রাখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

