কোটচাঁদপুর সংবাদদাতা
‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’ এমন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মেছোবিড়াল দিবস-২০২৬ পালন করা হয়েছে।
যশোর সামাজিক বন বিভাগের অধিনে কোঁটচাদপুর সামাজিক বনবিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান। সভাপতিত্ব করেন কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি শফিকুল ইসলাম ।
এ সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি, ওসি তদন্ত, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিশ্ব মেছোবিড়াল দিবসের মাধ্যমে আমরা জনসচেনতা বৃদ্ধি করতেই এমন আয়োজন করেছি যাতে করে সর্বসাধারণ সচেতন হোন এবং কৃষকের বন্ধু বিলুপ্তপ্রায় মেছোবিড়াল রক্ষায় সবাই এগিয়ে আসেন।

