কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাদইদহ জেলা কার্যালয়ে আওতায় কোটচাঁদপুর উপজেলা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম পর্যায় শীর্ষক প্রকল্পে প্রাক-প্রাথমিক শিক্ষক আব্দুল মজিদ খানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বোরবার সকালে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানেসভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের কোটচাঁদপুর ফিল্ড সুপারভাইজার আব্দুল মালেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মেজাম্মেল হক। আলোচনায় বক্তারা বলেন, মরহুম আব্দুল মজিদ খান ছিলেন ধর্মীয় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ গঠনে একজন নিবেদিতপ্রাণ মানুষ।

এ সময় “মউশিক কল্যাণ পরিষদ” কোটচাঁদপুর উপজেলা শাখার পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Share.
Exit mobile version