Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
‘ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট’ এমন প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সোমবার বেলা ১১ টায় পৌরসভার বড়বামনদ গ্রামের মাঝের পাড়া মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা সেবা, প্রসবকালীন প্রস্তুতি, প্রসবকালীন মায়ের যত্ন, মাতৃত্বকালীন সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণে করণীয়, বাল্যবিয়ে বন্ধ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে জনসচেনতা বাড়াতে এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ মোস্তফা। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, মেডিক্যাল অফিসার সাদমান ফাইম, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ভিজিটর হালিমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ মোস্তফা, পরিবার কল্যাণ সহকারী উর্মি আক্তার। বড়বামনদহ গ্রামের শতাধিক নারী ও শিশু উঠান বৈঠকে অংশ গ্রহন করেন।

পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ভিজিটর হালিমা খাতুন প্রসবকালীন প্রস্তুতি, প্রসবকালীন মায়ের যত্ন নিয়ে আলোচনা করেন এবং মায়েদের সমস্যার কথা শোনেন ও পরামর্শ দেন। মাতৃতকালীন সেবা ও বাল্যবিয়ে নিয়ে আলোচনা করেন পরিবার কল্যাণ সহকারী উর্মি আক্তার। মায়েদের বিভিন্ন শারিরিক সমস্যা তুলে ধরে তা প্রতিরোধে পরামর্শ প্রদান করেন মেডিক্যাল অফিসার সাদমান ফাইম।

এ সময় উপস্থিতিদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূলে ওষুধ বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

উঠান বৈঠক কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.