Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

ক্যান্টনমেন্ট কলেজ যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৩৬তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ৫৫ আর্টিলারি ব্রিগেডের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইসতিয়াক আহমেদ।
সবাইকে উদ্বুদ্ধ করার জন্য বেলুন ও খাঁচায় বন্দি পাখি অবমুক্তকরণের মধ্যে দিয়ে প্রধান অতিথি কলেজের বার্ষিক ক্রীড় প্রতিযোগিতার সমাপনী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসান।
পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের পরিবেশিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এসময় ছাত্র-ছাত্রীদের কর্তৃক প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য ও একাল-সেকাল শিরোনামে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের উৎসাহ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রতিযোগিতায় ২০৫ পয়েন্ট নিয়ে মাইকেল মধুসূদন হাউস চ্যাম্পিয়ন, ১২৩ পয়েন্ট নিয়ে কাজী নজরুল ইসলাম হাউস রানার্সআপ ও ৬৬ পয়েন্ট নিয়ে জসীম উদ্দীন হাউজ তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া উচ্চ মাধ্যমিকের ছাত্র বিভাগে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছে রায়ান আরাফাত সোহান, ছাত্রী বিভাগে তুহি ইসলাম নদী। অনার্স-মাস্টার্স বিভাগে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছেন রায়হান ইসলাম ও সুমাইয়া ইয়াসমিন রিমা এবং জাকিয়া সুলতানা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ৫১টি ক্রীড়া ইভেন্টে কলেজের তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ক্যান্টনমেন্ট কলেজ ক্রীড়া প্রতিযোগিতা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.