Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে মানবিক সহায়তা চান

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
ক্যান্সারে আক্রান্ত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের ফাতেমা (৩০) বাঁচতে চায়। অল্প বয়সে তার জীবনে নেমে এসেছে ভয়ানক অন্ধকার। জরুরি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসায় অন্তত পাঁচ লাখ টাকা প্রয়োজন তার। কিন্তু পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সরকার, সমাজের বিত্তবান, প্রবাসী দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছে তার পরিবার।

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দিনমজুর নুর হোসেনের স্ত্রী। সে ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না।

ফাতেমার স্বামী নুর হোসেন জানান আমি ও আমার স্ত্রী ফাতেমা খাতুন অভাবের তাড়নায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতাম। গত বছর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রীর টনসিল অপারেশন করা হয়। অপারেশনের পর ওখানের মাংস ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে পরীক্ষার জন্য পাঠালে তার ক্যান্সার শনাক্ত হয়। এখন তার চিকিৎসার ব্যয়ভার বহন করার কোনো সামর্থ্য নেই। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে সে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তার জরুরী ভিত্তিতে তার ৪ টি কেমোথেরাপি দেয়ার জন্য বলেছেন। তার পুরো চিকিৎসার জন্য এ মুহূর্তে অন্তত পাঁচ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় তিনি মানবিকতার দৃষ্টিতে তার দুই সন্তানের মুখের দিকে চেয়ে তার স্ত্রীর জীবন বাঁচাতে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্যের জন্য সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

ফাতেমাকে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ- বিকাশ /নগদ (পার্সোনাল) নাম্বার: ০১৭১৭৮৫৭৮১৩ ও নুর হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৩৭৮৯।

মানবিক সহায়তা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.